Skip to main content

In, at ও On

Preposition:
নিয়মঃ ১:
In, on, at এসবের প্যাচে পড়ে প্রায়ই উত্তর ভুল হয় আমাদের। সহজেই কিন্তু এগুলোর সমাধান করা যায়।
১) যখনই কোন বার দেয়া থাকবে, যেমন Sunday, Monday… তখন তার আগে on বসবে।
কোন তারিখ যেমন ১৭ এপ্রিল বা ২৩ মার্চ ইত্যাদি থাকলেও তার আগে on বসবে।
২) যেকোন জায়গায় যদি সময় দেয়া থাকে, যেমন 11.00 AM, 2.00 PM ইত্যাদি তখন তার আগে সবসময় at বসবে।
৩) তবে আলাদা করে শুধু বছর থাকলে যেমন 1972, 1999 বা মাস যেমন May, June, July etc. থাকলে তার আগে বসবে in.
নিয়মঃ ২
একটা বৃত্ত ধরা হোক, যেটাকে আমরা বলতে পারি Preposition Circle। এখন এই বৃত্তের একটা ছবি আঁকিয়ে এখান থেকেই Preposition এর ব্যবহারগুলো বের করতে পারি, যেমন above/over হবে বৃত্তটির একদম ওপর দিয়ে। একদম নিচ দিয়ে যাবে under/beneath।
মনে মনে সেই বৃত্তটির কথা ভাবুন।
নিয়মঃ ৩
আমরা সবাই জানি, কোথাও গেলে, যেখান থেকে রওনা দিয়েছি সেটা হচ্ছে From, আর যেখানে যাচ্ছি সেটা হলো to। Preposition এর বেলাতেও ব্যাপারটা একই রকম। এখানে বাগড়া বাধায় towards। এই towards কিন্তু মোটেও to এর মতো না। towards মানে হলো কোন একটা ডিরেকশনে যাচ্ছে।
between আর among এর মধ্যেও একই সমস্যা হয়। ব্যাপারটা আসলে সিম্পল। between হয় যখন দুটি জিনিস বা দুজনের মধ্যে তুলনা করা হয়। among হয় যখন দুই এর বেশি জিনিস নিয়ে তুলনা করা হয়ে থাকে।
নিয়মঃ ৪
since আর for এর সাথে till/until নিয়েও প্রায়ই বিবাদ লাগে। এখানে আপনাদেরকে দেখতে হবে, since হয় যখন কোন কাজ শুরু হচ্ছে।
for হলো পুরো কাজের সময়টা। আর till/until হলো শেষ অবধি!
নিয়মঃ ৫
এমন কিছু Preposition থাকে যেগুলো কোন নিয়মে পড়ে না। এদের Appropriate Preposition বলা হয়ে থাকে।
যেমন able to, capable of, এগুলোর ব্যাপারটা হচ্ছে যে একটু নিয়ম করে ডেইলি যদি পড়তে থাকেন, একসময় না একসময় এগুলো আয়ত্বে চলে আসবেই!

Comments

Popular posts from this blog

Post- Modifier সম্পর্কে জানুন

বন্ধুরা, আজ Modifiers-এর শ্রেণিবিন্যাসকৃত বিভিন্ন ধরনের post-modifier-এর ব্যবহার শিখবো। N . # Post_modifier : যে modifier সাধারণত কোন noun বা noun phrase-এর পরে বসে তাকে post-modifier বলে। যেমনঃ Noman has bought a book written by Nazrul. এখানে written by Nazrul এই past participle phrase-টি book-কে modify করেছে; ফলে written by Nazrul হলো post-modifier. ----- বিভিন্ন ধরনের Post-modifiers: নিম্নে বিভিন্ন ধরনের post-modifier-এর উদাহরণসহ ব্যবহার দেখানো হলোঃ . 1. Adjective / Adjective Phrase as Post-modifier: এক্ষেত্রে noun বা noun phrase-এর পরে একটি adjective / adjective phrase বসে উক্ত noun-কে modify করে। যেমন- (a) We made the room decorative. (b) He did not find anything wrong in her behaviour. (c) All the students present in the class protested the proposal. . 2. Appositive as Post-modifier: যখন দুটি noun বা noun phrase পাশাপাশি বসে একই ব্যক্তি, বস্তু বা প্রাণিকে বুঝায় তখন দ্বিতীয় noun/noun phrase-টিকে প্রথম noun/noun phrase-টির appositive বা case in apposition বলা হয়। উল...

Pre-Modifier সম্পর্কে জানুন

Modifier শিখবো এবার সহজেঃ Abdullah Al Noman ন. Modifier কী? কোন শব্দ/বাক্যাংশ অন্য কোন শব্দ/ বাক্যাংশের আগে বা পরে বসে তাকে বিশেষিত করলে বা পরিবর্তন, রূপান্তর করলে তাকে Modifier বলে। Modifier কারা? Modifier হলো Adjective, Compound Adjective, Adverb, Definite article, Possessives words ও Noun সহ আরো অনেকে। Modifier কত প্রকার? Modifier ২ প্রকার: (i) Pre-modifier (ii) Post-modifier নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, এদের একজন Noun/Pronoun এর আগে, অপরজন Noun/Pronoun এর পরে বসে তাদের মডিফাই করে। আজকে আমি শুধু Pre-modifier নিয়ে আলোচনা করবো। ১। Adjective: সবসময় মনে রাখবেন, Adjective Noun, Pronoun কে মডিফাই করে । উদাহরণ লক্ষ্য করি- (a) It’s such a beautiful day (b) She is a talented photographer বাক্য দুটিতে Day এবং Photographer হলো বাক্য দু’টির Noun। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, শব্দ দুটির আগে বসা Adjective “Beautiful” এবং “Talented” হলো আমাদের Pre-Modifier মহাশয়। ২। Adverb: মনে রাখবেন, Adverb Noun, Pronoun এর কাজকে মডিফাই করে। (a) We finally decided to stay where we were. (b) ...

Causative Sentence

নিচের উদাহরন গুলা খেয়াল করেন। আমি খাই - I eat; আমি খাওয়াই - I feed আমি দেখি - I see; আমি দেখাই - I show এখন দেখেন, আমি করি - I do; আমি করাই - ??? ইংলিশে এই বাক্যটার সরাসরি কোন ট্রান্সলেশন পাইবেন না আপনি। কারন "করাই" - এই ক্রিয়াটার কোন ইংলিশ তৈরী হয় নাই। নেটিভ ইংলিশ ম্যানরা কি বলে তাইলে? ইংলিশে এই ধরনের বাক্যরে বলে causative sentence। causative verb এর মাধ্যমে এই ধরনের বাক্য গঠন করতে হয়। তো causative verb আছে অনেকগুলা। তবে মোটামুটি চারটা verb হইল বহুল প্রচলিত। -- make -- have -- get -- let বাক্য গঠনের structure টা দেখেন - যে করায় + sense অনুযায়ী causative verb + যে করে + যা করে অর্থাৎ এইখানে একটা verb বসব এবং এই verb টা সবসময় base form এ বসব। এইটাতে কোন ভুল করা যাইবনা। . এখন তাইলে "আমি করাই" - এর ইংলিশ করি। এইখানে একটা ব্যপার লক্ষ্য করেন। আমি করাই - মানে আমি কাওরে দিয়ে করাই। তাই না? যেমন, আমি তারে দিয়ে করাই - I make him do আপনি make এর জায়গায় have, get, let ও লিখতে পারেন। কোন ভুল নাই। কিন্তু কিছু ব্যপার তো অবশ্যই আছে। নইলে শুধু make ই থাক...