Skip to main content

Post- Modifier সম্পর্কে জানুন

বন্ধুরা, আজ Modifiers-এর শ্রেণিবিন্যাসকৃত বিভিন্ন ধরনের post-modifier-এর ব্যবহার শিখবো।
N
.
# Post_modifier : যে modifier সাধারণত কোন noun বা noun phrase-এর পরে বসে তাকে post-modifier বলে।
যেমনঃ Noman has bought a book written by Nazrul.
এখানে written by Nazrul এই past participle phrase-টি book-কে modify করেছে; ফলে written by Nazrul হলো post-modifier.
-----
বিভিন্ন ধরনের Post-modifiers:
নিম্নে বিভিন্ন ধরনের post-modifier-এর উদাহরণসহ ব্যবহার দেখানো হলোঃ
.
1. Adjective / Adjective Phrase as Post-modifier:
এক্ষেত্রে noun বা noun phrase-এর পরে একটি adjective / adjective phrase বসে উক্ত noun-কে modify করে। যেমন-
(a) We made the room decorative.
(b) He did not find anything wrong in her behaviour.
(c) All the students present in the class protested the proposal.
.
2. Appositive as Post-modifier: যখন দুটি noun বা noun phrase পাশাপাশি বসে একই ব্যক্তি, বস্তু বা প্রাণিকে বুঝায় তখন দ্বিতীয় noun/noun phrase-টিকে প্রথম noun/noun phrase-টির appositive বা case in apposition বলা হয়। উল্লেখ্য যে, এক্ষেত্রে দ্বিতীয় noun/noun phrase-টি প্রথম noun/noun phrase সর্ম্পকে অতিরিক্ত তথ্য প্রদান করে adjective-এর কাজ করে। যেমন-
(a) Babor, emperor of Delhi, was a pious man.
(b) Mr. Robin, the General Manager, is attending the party today.
(c) Everybody knows Kazi Nazrul Islam, a great poet in Bengali literature.
.
3. Participle (Phrase) as Post-modifier:
Participle/Participle phrase সর্বদা adjective কিংবা adverb-এর কাজ করে থাকে। Participle/Participle phrase তিন প্রকার যা pre-modifier-এর মতো post-modifier হিসেবেও কাজ করতে পারে।
এগুলো নিম্নরূপঃ
(i) Present Participle (Phrase) as Post-modifier: Verb-এর base form-এর সাথে ing যুক্ত হয়ে present participle গঠিত হয়। আবার, verb-এর base form-এর সাথে ing + অন্যান্য শব্দ দিয়ে present participle phrase গঠিত হয়। এই present participle (phrase)-টি noun/pronoun-এর পরে বসে adjective-এর কাজ করে। যেমন-
(a) We found the boys playing.
(b) The man lying on the floor is a patient.
(c) He saw her going to market.
----
আবার দেখুনঃ
যে modifier বা শব্দ কোন noun এবং verb এর পরে বসে ঐ noun/verb কে modify করে তাকে post-Modifier বলে।
যেমনঃ
Noman played well (নোমান ভাল খেলেছিলো)
এই বাক্যে well (adverb) শব্দটি played (verb) এর পরে বসে modify করছে ঐ verb (played) কে।
এই বাক্যে well শব্দটি হলো played শব্দটির post-modifier.
আরো উদাঃ
i) Noman can # do sums # quickly . (নোমান দ্রুত গতিতে অংক করতে পারে।)
ii) Tiger can # run #fast . (বাঘ দ্রুত গতিতে দৌড়াতে পারে।)
iii) We saw #Noman # reading. (আমরা নোমান কে পড়তে দেখলাম।)
এই বাক্যে reading (verb/participle) শব্দটি post-modify করছে এর আগের noun (Noman) কে।
এই বাক্যে reading শব্দটি Noman (noun) এর post-mofifier হিসেবে কাজ করেছে।

Comments

Popular posts from this blog

Pre-Modifier সম্পর্কে জানুন

Modifier শিখবো এবার সহজেঃ Abdullah Al Noman ন. Modifier কী? কোন শব্দ/বাক্যাংশ অন্য কোন শব্দ/ বাক্যাংশের আগে বা পরে বসে তাকে বিশেষিত করলে বা পরিবর্তন, রূপান্তর করলে তাকে Modifier বলে। Modifier কারা? Modifier হলো Adjective, Compound Adjective, Adverb, Definite article, Possessives words ও Noun সহ আরো অনেকে। Modifier কত প্রকার? Modifier ২ প্রকার: (i) Pre-modifier (ii) Post-modifier নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, এদের একজন Noun/Pronoun এর আগে, অপরজন Noun/Pronoun এর পরে বসে তাদের মডিফাই করে। আজকে আমি শুধু Pre-modifier নিয়ে আলোচনা করবো। ১। Adjective: সবসময় মনে রাখবেন, Adjective Noun, Pronoun কে মডিফাই করে । উদাহরণ লক্ষ্য করি- (a) It’s such a beautiful day (b) She is a talented photographer বাক্য দুটিতে Day এবং Photographer হলো বাক্য দু’টির Noun। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, শব্দ দুটির আগে বসা Adjective “Beautiful” এবং “Talented” হলো আমাদের Pre-Modifier মহাশয়। ২। Adverb: মনে রাখবেন, Adverb Noun, Pronoun এর কাজকে মডিফাই করে। (a) We finally decided to stay where we were. (b) ...

Causative Sentence

নিচের উদাহরন গুলা খেয়াল করেন। আমি খাই - I eat; আমি খাওয়াই - I feed আমি দেখি - I see; আমি দেখাই - I show এখন দেখেন, আমি করি - I do; আমি করাই - ??? ইংলিশে এই বাক্যটার সরাসরি কোন ট্রান্সলেশন পাইবেন না আপনি। কারন "করাই" - এই ক্রিয়াটার কোন ইংলিশ তৈরী হয় নাই। নেটিভ ইংলিশ ম্যানরা কি বলে তাইলে? ইংলিশে এই ধরনের বাক্যরে বলে causative sentence। causative verb এর মাধ্যমে এই ধরনের বাক্য গঠন করতে হয়। তো causative verb আছে অনেকগুলা। তবে মোটামুটি চারটা verb হইল বহুল প্রচলিত। -- make -- have -- get -- let বাক্য গঠনের structure টা দেখেন - যে করায় + sense অনুযায়ী causative verb + যে করে + যা করে অর্থাৎ এইখানে একটা verb বসব এবং এই verb টা সবসময় base form এ বসব। এইটাতে কোন ভুল করা যাইবনা। . এখন তাইলে "আমি করাই" - এর ইংলিশ করি। এইখানে একটা ব্যপার লক্ষ্য করেন। আমি করাই - মানে আমি কাওরে দিয়ে করাই। তাই না? যেমন, আমি তারে দিয়ে করাই - I make him do আপনি make এর জায়গায় have, get, let ও লিখতে পারেন। কোন ভুল নাই। কিন্তু কিছু ব্যপার তো অবশ্যই আছে। নইলে শুধু make ই থাক...